রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেরপু‌রে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ১৭ জুলাই ২০২৪
124 বার পঠিত
শেরপু‌রে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

বগুড়ার শেরপু‌রে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা (২০) না‌মে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত সান‌জিদা ঢাকার আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে শেরপু‌র উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এ ঘটনা ঘ‌টে।


যে বাস থেকে ওই ছাত্রী লাফিয়ে পড়েন সেটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন র‌নি মোল্লা (২৯) নামে এক যুবক। তাকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

জানা গে‌ছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ ফ‌তেহ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে যান। ওই শিক্ষার্থীসহ আরও তিন নারী যাত্রী বাসের ভেতরে ছি‌লেন। কিছুক্ষণ পর র‌নি মোল্লা নামে এক যুবক ট্রায়াল দেওয়ার কথা ব‌লে বাসটি নি‌য়ে সেখান থে‌কে‌ বে‌র হন। এরপর মহাসড়‌কে ওঠার পর গাড়ি‌টি বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌তে থাকেন তিনি। এ সময় বা‌সের ভেত‌রের চার নারী যাত্রী চি‌ৎকার কর‌তে থা‌কেন এবং তাকে গাড়ির গতি কমাতে বলেন। কিন্তু তিনি যাত্রী‌দের কোনো কথা না শু‌নে বাস চালা‌তে থা‌কেন। বাসটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়েন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, আটক র‌নি মোল্লা বাস‌টি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রে‌খে পালি‌য়ে যান। পরে ওই গাড়ির স্টিয়ারিংয়ের নি‌চে একটা মা‌নিব্যাগ পাই। মা‌নিব্যাগে তার এনআইডি কার্ড ছি‌ল। সেখান থে‌কে তথ্য নি‌য়ে অভিযান চা‌লি‌য়ে তাকে আটক করা হয়।

তিনি বলেন, বাস‌টি‌র ভেতরে তিনজন নারী যাত্রী পাই, তারা আমা‌দের ঘটনার বিস্তারিত জানান। প্রাথ‌মিকভা‌বে জানা গেছে, যাত্রী‌বে‌শে আব্দুল্লাহপুর থে‌কে রনি বগুড়ায় আস‌ছি‌ল। সে একজন ট্রাকচালক। তা‌কে শেরপুর হাইও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হন্তান্ত‌র করা হ‌য়ে‌ছে।


Facebook Comments Box

Posted ৬:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুলাই ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!