রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেরপুরে অবৈধভাবে মাটি কাটায় বাধা দেওয়ায় বৃদ্ধকে মারপিট; থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
354 বার পঠিত
শেরপুরে অবৈধভাবে মাটি কাটায় বাধা দেওয়ায় বৃদ্ধকে মারপিট; থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া পশ্চিমপাড়ার এলাকায় আবাদী জমির টপসয়েল উত্তোলন করে সরকারি খাস জায়গা(হালট) নিজ দখলে নিয়ে ভরাটের কাজ করছে, তালপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকার, নজরুল ইসলাম, রমজান আলী,শাজাহান আলী, মোহাম্মদ আলী ও আমিনুল ইসলাম।

আবাদী জমির টপসয়েল উত্তোলনে (মাটি)বহনের কাজে ব্যবহার করছে ট্রাক্টর এতে নষ্ট হচ্ছে একই এলাকার ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমানের আবাদী জমি। উক্ত মাটি বহনকারী ট্রাক্টর আবাদী জমির উপর দিয়ে নিয়ে যেতে নিষেধ করেন মজিবর রহমান, আবাদী জমির উপর দিয়ে অবৈধ মাটির গাড়ি চলাচল করতে নিষেধ করাই যোনো কাল হয়ে দাঁড়িয়েছে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমানের।


গত ৬ জুন ২০২৩ তারিখ অনুমানিক সাড়ে রাত ৯ ঘটিকার সময় মাটি উত্তোলন করা গাড়ির শব্দ পেয়ে মজিবর রহমান তার জমিতে এগিয়ে যায়, এবং তার আবাদী জমির উপর দিয়ে মাটি বহনকারী গাড়ি চলাচল করতে নিষেধ করেন। গাড়ি চলাচল নিষেধ করা মাত্রই আগে থেকে ওৎপেতে থাকা মাটি খেকো নজরুল বাহিনীর হাতে থাকা দেশে অস্ত্র “দা, রড,কাঠের বাটাম, ও লাঠিসোঁটা দিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হাতে “দা, দিয়ে আঘাত করে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে এবং তার মাথায় সজোরে আঘাত করলে তার মাথা ফেটে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এই ঘটিনায় মজিবর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এই বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি বাবু কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে।

উক্ত মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করায় যেমন নষ্ট হচ্ছে গ্রামীণ পরিবেশ তেমনি নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। আবাদী জমির টপ সয়েল উত্তোলন করে সরকারি খাস জায়গা নিজ দখলে নিয়ে ভরাট করা সহ, ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমানকে মারপিটের ঘটনায় এলাকার জনসাধারণের মুখে প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনায় অবৈধ মাটি উত্তোলন কারী নজরুল গংদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানান এলাকাবাসী।


Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!