বগুড়ার শিবগঞ্জে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টায় থানায় মামলা। গত ২৭ মে গভীর রাতে বাজারের নাইট গার্ড ও সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার নিরাপত্তাপ্রহরীকে বেঁধে মারপিট করেছে ডাকাত দলের সদস্যরা।
সরেজমিন গিয়ে জানা যায়, ২৭ মে শিবগঞ্জ উপজেলায় ঝড় বৃষ্টি হয় এবং রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতির সময় প্রথমে বাজারের নাইট গার্ড বনতেঘরী গ্রামের আব্দুর রহমান (৫৮) কে অস্ত্রের মূখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে নির্জন জায়গা তাকে রেখে আসে। পরে ডাকাত দলের সদস্যরা ব্যাংকের কলাপসিবল গেট ভেঙ্গে ব্যাংকের ভিতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদেরকের মারপিট করে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদেরকেও বেঁধে রাখে। ডাকাত দলের সদস্যরা ব্যাংকের ভোল্ট ভাঙ্গার চেষ্টা করে। তারা ব্যর্থ হলে নিরাপত্তাপ্রহরী ( আহতদের) কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ২৫০০ টাকা নিয়ে শটকে পরে।
ব্যাংক ডাকাতি চেষ্টার ঘটনায় মঙ্গলবার সারাদিন এ শাখার ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিলো। ফলে গ্রাহকরা ব্যাংকিং সেবা পেতে ভোগান্তিতে পরেন।
ডাকাত দলের মারপিটে আহতরা হলেন, জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার রাংতা ঘোনপাড়া গ্রামের আব্দুল মাবুদ এর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও একই জেলার পাঁচবিবি থানার পারইল গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে নয়ন হোসেন (৩২)।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী লেবু মিয়া বলেন, ব্যাংক ডাকাতি হয়েছে এমনটি শুনেছি। তবে সারাদিন ব্যাংক বন্ধ ছিলো।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সোনাতলা সার্কেল) তানভীর হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ব্যাংকে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে যেতে পারেনি ডাকাত দলের সদস্যরা ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে শাখা ব্যবস্থাপকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয় নাই।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪
Alokito Bogura | Sazu Mia