রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে ক্ষমতাসীন দু-পক্ষের উত্তেজনা

সাজু মিয়া, আলোকিত বগুড়া   শুক্রবার, ০১ মার্চ ২০২৪
177 বার পঠিত
শিবগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে ক্ষমতাসীন দু-পক্ষের উত্তেজনা

বগুড়ার শিবগঞ্জে পৌরসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার অর্জনপুর গ্রামে উভয় পক্ষের প্রচার-প্রচারনার সময় বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, শুক্রবার বিকেলে পৌর এলাকার অর্জনপুর গ্রামে নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক ও হ্যাঙ্গার প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমানের সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারনা চালায়। এমন সময় দুই পক্ষের মধ্যে বিক্ষিপ্ত ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে শিবগঞ্জ থানা গেটের সামনে সমর্থদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনিমুজ্জামান এসে উভয় পক্ষের সমর্থকদের সহশীল হওয়ার আহ্বান জানান।


এ সময় শিবগঞ্জ-সোনাতলা সার্কেল এএসপি তানভির হাসান ও শিবগঞ্জ থানা ওসি আব্দুর রউফসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘন্টাব্যাপি উত্তেজনার ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো যান চলাচল শুরু হয়।


এ ঘটনার সময় তৌহিদুর রহমান মানিকের সমর্থকরা থানা গেটের সামনে আর রিজ্জাকুল রহমানের সমর্থকরা পোষ্ট অফিসের সামেন নির্বাচনী অফিসে অবন্থান নেয়। পরে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ ধীরে ধীরে সেখান থেকে চলে যায়।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনিমুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক উভয় পক্ষকে সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


Facebook Comments Box

Posted ১১:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!