রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩
75 বার পঠিত
শিবগঞ্জে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জে চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মির্জারুল আলম চৌধুরীর বিরুদ্ধে বর্তমান সভাপতি ও অধ্যক্ষের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় উপজেলার শিবগঞ্জ হাট এলাকায় ঐ কলেজের সামনে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মির্জারুল আলম চৌধুরীর বিরুদ্ধে বর্তমান সভাপতি ও অধ্যক্ষের করা মামলা মিথ্যা ও হয়রানিমূলক। এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামিতে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে। অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন হীনস্বার্থ হাসিল করার জন্য বহিরাগত লোককে এই প্রতিষ্ঠানের সভাপতির পদে বসিয়েছেন। শুধু তাই নয়, অধ্যক্ষ ও প্রভাষক আমিনুল ইসলাম হেলালের যোগসাজস্যে একজন শিক্ষককে সাময়িক বহিস্কার ও চারজন শিক্ষককে শোকোজ করা হয়েছে। যাহা সম্পন্ন অন্যায়। আমরা বহিরাগত সভাপতিকে মানিনা। তিনি দুর থেকে এই প্রতিষ্ঠানের জন্য তেমন কোন ভূমিকা রাখতে পারছেনা। অধ্যক্ষসহ কয়েকজনের স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার ফলে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। অধ্যক্ষ যদি আগামীতে বর্তমান সভাপতির সাথে গোপনে আতাঁত রাখেন তাহলে তাকে ছাড় দেওয়া হবেনা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী তারাজুল শেখ, আলম শেখ, জাহাঙ্গীর শেখ, আবুল কাসেম শেখ, , থানা যুবলীগ নেতা আজাহার আলী, দুলু মিয়া প্রাং, আবেদা, মেরিনা, খুকি, ধলী, খোকন ফকির, আলহাজ্ব মোজাহার আলী, মন্টু শেখ, শাহজাহান শেখ, মকবুল সরদার, আনারুল সরদার, মোখলেছার শেখসহ ৫শতাধিক জনসাধারণ।


Facebook Comments Box


Posted ৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!