রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সহায়তায় মুদি দোকান পেল দুই প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩
78 বার পঠিত
হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সহায়তায় মুদি দোকান পেল দুই প্রতিবন্ধী

বগুড়ার শিবগঞ্জে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সহায়তায় স্ট্রোকজনিত দুইজন প্রতিবন্ধী ব্যক্তিকে মুদির দোকান প্রদান করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ছোট হাটপাড়া গ্রামের প্রতিবন্ধী ফরিদ ও বগিলাগাড়ী গ্রামের প্রতিবন্ধী বাবলুকে এ দোকান ঘরগলো প্রদান করা হয়।


হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক শামিম তালুকদারের সভাপতিত্বে দোকান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপুল সরকার, মেডিকেল অফিসার ডাঃ এইচ এম ইমরান, ডাঃ ফারাহ তাবাসুম বন্যা, হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক ইমরান, শামিম, নাইম, তুহিন প্রমূখ।

দোকান ঘর পেয়ে বগিলাগাড়ী গ্রামের প্রতিবন্ধী বাবলু বলেন, চিকিৎসার জন্য আমার জমানো ও জমি বিক্রির টাকা শেষ হয়েছে। এখন আমার ঔষধ কেনার সামর্থ নেই। প্রতিমাসে আমার প্রায় চার হাজার টাকার ঔষধ কিনতে হয়। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা শাখার সহযোগীতায় মুদির দোকান পেয়ে যে লাভ হবে তা দিয়ে আমার ঔষধ কেনার টাকা হয়ে যাবে। পাশাপাশি আমার সংসারও চলবে।


অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন, অসহায় ও সমাজের পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নের জন্য হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন যে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের যেকোন মানবিক কাজে আমরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সার্বিক সহযোগীতা করবো।

এর আগে অতিথিরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে দহিলা ঈদগাহ মাঠে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!