শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ০১, আহত ০৪

সাজু মিয়া, আলোকিত বগুড়া   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
166 বার পঠিত
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ০১, আহত ০৪

বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় জাহানারা (৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় আরো চার জন যাত্রী আহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের রহবল এলাকায় সিএনজি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।


নিহত জাহানারা বেগম (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের রহবল দ্বো-সীমানা নামক স্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের চেক পোস্ট পরিচালনা করা হয়।

এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজিকে থামানোর জন্য পুলিশ সিগনাল দেয়। সিএনজি না থামিয়ে দ্রুত মোড় ঘুড়িয়ে পিছনে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জাহানারা বেগম মারা যায় ও অপর চার যাত্রী গুরুত আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়।


Facebook Comments Box


Posted ৭:২০ অপরাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!