আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের রঙ্গিন ছবিসহ টাঙ্গানো ফেস্টুন ও ব্যানার এখনো অপসরণ করা হয়নি। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী নীতিমালা ও বিধি আচরণ মানছেনা। শিবগঞ্জ উপজেলা জুড়ে টাঙ্গানো রয়েছে এসব রঙ্গিন ব্যানার, ফেস্টুন ও পোষ্টাল। অপসরণের কথা থাকলেও তা কোন প্রার্থী এখনও অপসারণ করেনি।
আগামী ৭ জানুয়ারি-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম ও জাতীয় পার্টিসহ বেশ কিছু দল নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
এবারের ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির ও স্বতন্ত্র প্রার্থী বিউটী বেগম।
এদিকে নির্বাচন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গত ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকার করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি গেইট বা তোরণ, রঙ্গিন পোষ্টাল, ব্যানার, ফেস্টুন, তোরণ বা নির্মাণ, প্যাভেল, আলোকসজ্জাকরণ এবং মোটরসাইকেল/অন্যান্য যানবাহন শোভাযাত্রা, শো-ডাউন, মিছিল, নির্বাচনি প্রচারণায় প্রীতিভোজ ও জনমনে আতংক সৃষ্টি করে এমন কার্যক্রম ২৬ নভেম্বর ২০২৩ইং তারিখের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ করার জন্য। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে মধ্যে যারা এ সব কার্যক্রম করবে এবং নিজ উদ্যোগে রঙ্গিন পোষ্টাল, ব্যানার, ফেস্টুন অপসরণ করবে না তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু সরেজমিনে দেখা যায়, বিজ্ঞপ্তিকে তোয়াক্কা না করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে রঙ্গিন পোষ্টাল, ব্যানার, ফেস্টুন অপসরণ করছেন না সম্ভাব্য প্রার্থীরা ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দের সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা বললে তিনি এ সংক্রান্ত কোন মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সম্ভাব্য প্রার্থীরা যদি নিজে থেকেই ফেস্টুন, ব্যানার না সরিয়ে নেয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে তা অপসারণ করা হবে। ইতোমধ্যেই পৌরসভা মেয়র ও ইউপি চেয়ারম্যানদের ফেস্টুন ও ব্যানার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গতঃ নির্দেশনার পর শিবগঞ্জ পৌরসভা উপজেলা সদর থেকে কিছু ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে।
Posted ৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Alokito Bogura | Sazu Mia