শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে শেষ দিনে মেয়র পদে চার প্রার্থীর মনোনয়ন জমা

সাজু মিয়া, আলোকিত বগুড়া   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
131 বার পঠিত
শিবগঞ্জে শেষ দিনে মেয়র পদে চার প্রার্থীর মনোনয়ন জমা

আসন্ন বগুড়ার শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে উৎসবমুখর পরিবেশে হেবী ওয়েট প্রার্থীসহ চার মেয়র প্রার্থীরা মনোয়নপত্র জমা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে হেবী ওয়েট র্প্রাথী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা শফিকুর রহমান আকন্দের নিকট মেয়র পদে মনোনয়নপত্র জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, সাবেক জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মুঞ্জু, পৌর কাউন্সিলর রুহুল আমিন সরকার, শাহিনুর প্রামানিক, রবিউল ইসলাম, শাহাদত, অলেদা বেগম প্রমুখ।


অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মেয়র পদে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মাহমুদ হাসানের নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, বগুড়া জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ। এছাড়াও ডা. হামদান মন্ডল ও খালেকুজ্জামান মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

Facebook Comments Box


Posted ৫:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!