রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

১১ পরিবারের যাতায়াতের চরম দূর্ভোগ...

শিবগঞ্জে ভেকু দ্বারা শত বর্ষের রাস্তা কেটে গভীর গর্ত বাঁশের খুঁটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি

সাজু মিয়া, আলোকিত বগুড়া   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩
240 বার পঠিত
শিবগঞ্জে ভেকু দ্বারা শত বর্ষের রাস্তা কেটে গভীর গর্ত বাঁশের খুঁটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি

বগুড়ার শিবগঞ্জে ভেকু দ্বারা শত বর্ষের রাস্তার মাটি কেটে গভীর গর্ত, বাঁশের খুঁটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি, ১১ পরিবারের যাতায়াতের চরম দুর্ভোগ, থানায় অভিযোগ।

জানা গেছে, উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর হিন্দুপাড়া গ্রামের সুরুজ আলী, খোরশেদ ও শাহিনুর ইসলামগং কয়েক দিনপূর্বে তাদের গ্রামের যাতায়াতের একমাত্র শত বর্ষের রাস্তা ভেকু মেশিন দ্বারা গভীর করে গর্ত ও বাঁশের খুঁটিদ্বারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর ফলে ওই গ্রামের ১১ পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে যায়।


গত কয়েকদিনের টানা ভারী বর্ষনের ফলে রাস্তার মাটি কাটার ফলে গভীর গর্তগুলো পানি ভরা হয়ে যাওয়ার কারণে ১১টি পরিবারের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।

সরেজিমেন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ১১টি পরিবারের সদস্যরা চলাচলের রাস্তা না থাকায় তারা কলা গাছের ভেলা তৈরী করে গবাদি পশুসহ নিজেরা অতি কষ্টে রাস্তা পারাপার হচ্ছেন।


ভুক্তভোগী লেদু রাজভর, দীবেন রাজভর, রবিন রাজভর, লালমন রাজভর, রঘু নাথ রাজভর, মদন রাজভর, গোপালসহ অনেকে বলেন, আমরা গরীব মানুষ, আমরা কৃষি কাজ ও গবাদি পশুর খামার দিয়ে পরিবার পরিজনদের নিয়ে কষ্টে জীবন যাপন করে আসছি। তারা বলেন, শত বর্ষের রাস্তা ভেকু মেশিন দ্বারা মাটি কেটে গভীর গর্ত করেছে ও বাঁশের খুঁটি পুঁতি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপরে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বেশ কয়েক বার নোটিশ দ্বারা ডেকেও খোরশেদসহ তার লোকজন পরিষদে যোগাযোগ করে নাই এবং আমার কথায় কোন কর্ণপাতা করে নাই।


এ বিষয়ে খোরশেদ আলী মুঠোফোনে বলেন, আমার কিছু জায়গা রাস্তার মধ্যে রয়েছে। তাই আমি ভেকু দ্বারা মাটি কেটে নিয়েছে। তবে পার্শ্ববর্তী জমির মালিক সুরুজ আলী বাঁশের খুঁটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!