রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে বিধবার জমির ফুলকপির চারা উপরে ফেলায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ০১ নভেম্বর ২০২৩
124 বার পঠিত
শিবগঞ্জে বিধবার জমির ফুলকপির চারা উপরে ফেলায় থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে ফুলকপির চারা উপরে ফেলায়, থানায় অভিযোগ। গত সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিধবা নারী হাজেরা বিবি এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিহার ইউনিয়নের পারলক্ষ্মীপুর হাটপাড়া গ্রামের মৃত: মালেক উদ্দিন এর স্ত্রী হাজেরা বিবি প্রায় ৩০ বছর পূর্বে জমিনা বেগমের কাছ থেকে ভাসুবিহার মৌজায় জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে ফুলকপি চারা রোপন করেন তিনি। কিন্তু প্রতিপক্ষ তেঘরী সুলতানপুর (কানুপুর) গ্রামের মৃত: খোদা বক্স এর ছেলে শামসুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির উদ্দিনগংসহ ৯ জনের একটি সংবদ্ধ দল গত মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে ফুলকপির চারা উপরে ফেলে ১৫ হাজার টাকা ক্ষতি করে এমনটি অভিযোগ করেন ওই বিধবা নারী।


ওই বিধবার ছেলে হারেজ আলী বলেন, জমি নিয়ে শামসুল ইসলামদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। তাদেরকে জমির কাগজপত্রাদি দেখালে তারা না মেনে অন্যায় ভাবে আমাদের জমি বেদখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিধবার নারী ভাই ফজলার রহমান বলেন, যদি প্রতিপক্ষরা জমির সঠিক কাগজপত্রাদি দেখাতে পারেন তাহলে আমরা তাদেরকে জমি ছেড়ে দিবো। গ্রাম্য শাসিল বসলেও তারা জমির কোন কাগজপত্রাদি দেখাতে পারে নাই। তারা শুধু ফসলের ক্ষতি করছে ও আমার বোনকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে।


এ বিষয়ে প্রতিপক্ষ শামসুল ইসলামদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box


Posted ১:২৮ অপরাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!