রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

আলোকিত বগুড়া   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
183 বার পঠিত
শিবগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল ডাল, তেল, চিনি, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপির অফিস চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি, দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল এর সদস্য বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড: একেএম মাহবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা এডভোকেট বারের সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল বাছেদ।


এসময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মাস্টার আব্দুর রাজ্জাক, একেএম ইদ্রিস আলী, ডা. স্বাধীন, আব্দুর রাজ্জাক, শফিকুল শাহীন, মাস্টার হারুনুর রশীদম পৌর বিএনপি নেতা আব্দুল করিম।

এসময় উপস্থিত ছিলেন এম আবু তাহের, ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা তাহেরুল ইসলাম, রুকুন উদ দৌলা রুবেল, ওবায়দুল রহমান, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান, তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাছুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, সেক্রেটারী ফাইমা বেগম, কৃষকদলের নেতা আব্দুস ছালাম, জহুরুল ইসলাম, শ্রমিকদলের নেতা রেজাউল, মিজানুর, এজাজুল, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আল আমিন প্রমুখ। পরে চলমান আন্দোলনে, গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া অন্তে উপস্থিতির মধ্যে ইফতার বিতরণ করা হয়।


Facebook Comments Box


Posted ১০:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!