বগুড়ার শিবগঞ্জে জাহাঙ্গীরাবাদ এলাকায় দুই ফসলি জমি থেকে মাটির উপরিভাগ সহ আনুমানিক বিশ ফিটের অধিক জায়গা গভীরভাবে খনন করছে মাটি ব্যবসায়ীরা। এতে করে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছেন।
এই ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৫ই মার্চ লিখিত অভিযোগ করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কোন ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।
পরবর্তীতে ১৪ ই মে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে অভিযোগকারীদের বক্তব্য শুনে শুনানির জন্য ১৫ ই মে সকাল এগারোটায় দিন ধার্য করেন। সেখানে শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ এলাকার রেজাউল করিম সহ পাঁচজনকে নোটিশ করা হয়।
জানতে চাইলে জমির মালিক রফিকুল ইসলাম সহ আশপাশের জমির মালিকরা জানান, আমরা গ্রামের অত্যন্ত গরিব মানুষ, আমাদের গ্রামের দুই ফসলি জমি চাষ করে আমরা ছেলেমেয়েদেরকে মানুষ করছি। সেই জমির পাশেই এভাবে গভীর করে ভূমি দস্যুরা পুকুর খনন করছে। তাদেরকে নিষেধ করলে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, আমরা ইউএনও অফিস ডিসি অফিসে অভিযোগ করছি এখনো কোনো ব্যবস্থা হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে জমির মালিক এবং জমির ক্ষতিগ্রস্ত পক্ষ সহ প্রতিপক্ষকে নোটিশ করেছি। উভয় পক্ষের বক্তব্য শুনানি অন্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Alokito Bogura | Editor & Publisher