বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) বগুড়ার শিবগঞ্জ শাখার সাইদী হাসান লেলিনকে সভাপতি ও রাসেল সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) বগুড়া জেলা কমিটির সভাপতি এস.এম নূহের মাহমুদ (তমাল) ও সাধারণ সম্পাদক আলমগীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু বক্কর সিদ্দিক (তারেক) কে সাংগঠনিক সম্পাদক, শামিম আহম্মেদ সিনিয়র সহ-সভাপতি, আনোয়ারুল ইসলাম সহ- সভাপতি, মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রশীদ (মামুন) সহ-সাংগঠনিক সম্পাদক, আহসান হাবীব (নান্টু) দপ্তর সম্পাদক, নুরুজ্জামান চুন্নু তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নুর আলম প্রচার সম্পাদক, আবিদ হাসান, আবু সুফিয়ান ও খাইরুল ইসলাম কে নির্বাহী সদস্য করে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher