শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে পৌরসভার আয়োজনে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ

সাজু মিয়া আলোকিত বগুড়া   মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪
149 বার পঠিত
শিবগঞ্জে পৌরসভার আয়োজনে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার ৬২টি মসজিদের ১২৪জন ঈমাম ও মোয়াজ্জিন এবং মুসল্লিদের মাঝে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।


বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, পৌর কাউন্সিলর আবু সাঈদ, রুহুল আমিন সরকার, রবিউল ইসলাম, আব্দুল মোমিনুল ইসলাম মোমিন, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন শিবলী, পৌর প্রকৌশলী রাশেদ হাসেম, পৌর কর্মকর্তা বদিউজ্জামান, আনোয়ার হোসেন, শ্রী শ্যামল, মাওঃ আলমগীর হোসেন, বেলাল হোসেন, ওসমান গণি প্রমুখ।

হাদিয়া বিতরণের পূর্বে নবাগত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক পৌর কার্যালয়ে এলে পৌরসভা কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি পৌরসভা চত্বরে তার নির্বাচনী প্রতীক নারিকেল গাছ রোপন করেন।


Facebook Comments Box


Posted ৪:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!