রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে পরিবারের উপর অভিমানে আত্মহত্যা করলো সিয়াম!

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
159 বার পঠিত
শিবগঞ্জে পরিবারের উপর অভিমানে আত্মহত্যা করলো সিয়াম!

বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় পরিবারের উপর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১০ম শ্রেণির শিক্ষার্থী সাহেদুজ্জামান সিয়াম (১৬)।

মঙ্গলবার অনুমান সকাল ৭টার দিকে উপজেলার পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামে এ ঘটনা জানাজানি হয়। নিহত সিয়াম ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে ও স্থানীয় কিফাতুল্লাহ তুরাফ আলী কিন্ডারগার্টেন স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।


নিহতের ফুফা গাজীউল হক জানায়, সিয়ামের পরিবারের সদস্যরা ধূমপান করার বিষয়টি জানতে পেরে সিয়ামকে ধূমপান করতে নিষেধ করে এবং পারিবারিক ভাবে শাসন করে। এতে অভিমান করে গত সোমবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মঙ্গলবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় সিয়ামকে দেখতে পায়।

পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৯:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!