রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে দেশবন্ধুর ভুক্তভোগী নারী কর্মীদের সংবাদ সম্মেলন

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
162 বার পঠিত
শিবগঞ্জে দেশবন্ধুর ভুক্তভোগী নারী কর্মীদের সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জে দেশবন্ধু সোলার এন্ড ইলেক্ট্রনিক্স ও সূর্য্যরে আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ভুক্তভোগী কর্মীবৃন্দ সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই প্রতিষ্ঠানের নারী কর্মী জোসনা খাতুন বলেন, আমাদেরকে জড়িয়ে গত ২০ অক্টোবর দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছাপানো হয়েছে। উক্ত প্রতিবাদ সংবাদে দেশবন্ধু ও সূর্য্যরে আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পরিচালক জাহাঙ্গীর হোসেন নিজেকে বাঁচানোর জন্য আমাদেরসহ গুজিয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী জাফর মন্ডল, রাশেদ খান, শাহিনুর, শাফি এবং রিটুকে জড়িয়ে মিথ্যা প্রতিবাদ সংবাদ প্রকাশ করে। যাহা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, প্রকৃত সত্য এই যে, আমরা পরিচালক জাহাঙ্গীর হোসেন এর অধীন চাকুরি করি। তার অধিনস্থত কর্মচারী হওয়ায় আমাদেরকে দিয়ে সাধারণ গ্রাহকদের প্রতি লাখে মাসে ২ হাজার টাকা মুনাফা দিবে। সাধারণ গ্রাহকরা সমিতির পরিচালক এর স্বাক্ষরিত ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা করে টাকা জমা দেয়। প্রথম দিকে মুনাফার টাকা নিয়মিত গ্রাহকদের পরিশোধ করলেও, পরবর্তীতে পরিচালক মুনাফার টাকা প্রদান করতে ব্যর্থ হয় এবং সময় নিতে থাকে। একপর্যায়ে পরিচালক জাহাঙ্গীর, তার স্ত্রী সুলতানা পারভীন পলি, ডিভিশনাল প্রধান শরিফুল ইসলাম শরিফ, সহকারী ডিভিশনাল হেড তাহাজ্জত হোসেন রাজু গাঁ ঢাকা দেয়। বিষয়টি গ্রাহকরা জানতে পেরে জাহাঙ্গীর হোসেনের একাধিক প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। জাহাঙ্গীর নিজের দোষ আমাদের উপর চাপানোর জন্য আমাদের নামে মিথ্যা টাকা আত্মসাতের নাটক সাজিয়ে পত্রিকায় প্রকাশ করে আমাদের কে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছে।


লিখিত বক্তব্যে জোসনা বলেন, প্রকৃতপক্ষে পরিচালক জাহাঙ্গীর আমাদেরকে ব্যবহার করে সাধারণ গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজেকে লোক চক্ষুর আড়ার করে রেখেছে। আমরা শুধু কাগজ ও কলামে হিসাব নিকাশ করেছি মাত্র। কিন্তু টাকা লেনদেন করেছে জাহাঙ্গীর ও শরিফ।

আমরা প্রকাশিত প্রতিবাদ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি ও সাধারণ গ্রাহকদেরকে অনুরোধ করছি, জাহাঙ্গীরের বিভ্রান্তমূলক তথ্য উপাত্তের ভিত্তিতে আমাদেরকে হয়রানি করবেন না।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোছাঃ রাফিয়া খাতুন, সেলিনা খাতুন, ইয়াছমিন খাতুন প্রমুখ।

Facebook Comments Box


Posted ৬:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!