শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ চালক দগ্ধ

সাজু মিয়া আলোকিত বগুড়া   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
249 বার পঠিত
শিবগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ চালক দগ্ধ

বিএনপি ও সমমনা দলের পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধে বগুড়ার শিবগঞ্জের পাকুরতলা রহবল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে দুর্বৃত্ত কর্তৃক চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ট্রাক চালক আরিফুর রহমান (২৭) দগ্ধ হয়ে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে। ট্রাক চালক ২৭ বগুড়ার সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে।


দগ্ধ ট্রাক চালক আরিফুর রহমান জানান, গত বুধবার রাতে বগুড়া থেকে গরু নিতে রংপুরের শঠিবাড়ী যাওয়ার সময় শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা রহবল এলাকায় পৌঁছিলে পূর্ব হতে ঔৎ পেতে থাকা ২-৩ জন দুর্বৃত্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ট্রাকের সামনের ক্যাবিনে আগুন ধরলে আমার শরীরেও আগুন ধরিয়া যায়। আমি গাড়ী নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ী থেকে লাফ দেই।

ট্রাক চালক এর স্ত্রী নাজমা বেগম বলেন, স্থানীয়রা আমার স্বামীকে গুরুত আহত অবস্থায় উদ্ধার করে অটোভ্যান যোগে মোকামতলায় পৌঁছে দেয় এবং সেখান থেকে সিএনজি অটোরিক্সা করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে আমার স্বামীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। আমার স্বামীর লুঙ্গিতে পেট্রোল এর গন্ধ রয়েছে।


ট্রাক চালক এর ছোট ভাই মেহেদী হাসান বলেন, আমার ভাই ট্রাক চালিয়ে রংপুরে দিকে যাওয়ার সময় তার গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাক পুড়ে যায় এবং আমার ভাইয়ের শরীরও আগুনে পুড়ে যায়।

টিএমএসএস হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগি অধ্যাপক ডা. মাশফিক বলেন, রোগীর শরীরের ২২ শতাংশ অংশ দগ্ধ হয়েছে এবং কিছু জায়গায় ক্ষত রয়েছে।


বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, ট্রাক পোড়ার ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে মামলা হবে।

Facebook Comments Box

Posted ৯:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!