শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে গ্রামীণ ২টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
131 বার পঠিত
শিবগঞ্জে গ্রামীণ ২টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জে আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের অংশ হিসাবে উপজেলার ঘাগুর দোয়ার মোস্তার বাড়ি হতে ঈদ গাহ মাঠের রাস্তা ও সচিয়ানী নতুনপাড়া ভায়া সচিয়ানী পূর্বপাড়া সমিতি ঘর রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়।

আজ বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে পৃথক ২টি গ্রামীণ রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।


পরে তিনি সচিয়ান বাজারে এলাকায় এক সুধী সমাবেশে যোগ দেন। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার গ্রাম আমার শহর। বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তর করার জন্য কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলে গ্রামীণ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে। এ উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়তে আগামী নির্বাচনে পুনরায় আমাকে নির্বাচন করবেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মোত্তালিব, কাউন্সিলর আবুল কালাম আজাদ, ইউপি সদন্য ইস্রাফিল, জাপা নেতা ফজলুল বারী প্রমুখ।


Facebook Comments Box


Posted ৮:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!