বগুড়ার শিবগঞ্জের জামুরহাট দাখিল মাদ্রাসায় ইসলামি জালসার মেলায় গ্যাসের সিলিন্ডারের লাইন বিস্ফোরণে ৫শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই মেলার পাঁপর ব্যবসায়ী শহিদুলের দোকানে অসাবধানতাবসত এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে বগুড়া শজিমেকে প্রেরণ করে স্থানীয়রা।
সরেজিমনে গিয়ে জানা যায়, জামুরহাট দাখিল মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী জালসার আয়োজন করে। ইসলামী জালসা উপলক্ষে মাদ্রসার পার্শ্বে বসে মেলা। মেলাকে ঘিরে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। তাই এই মেলায় মিষ্টান্ন দোকানের পাশাপাশি শিশুদের খেলাধূলা, মুখ রোচক খাবারসহ বিভিন্ন দোকান পাট বসে।
এ মেলায় পিরব ইউনিয়নের দাইমূল্যা গ্রামের ব্যবসায়ী শহিদুল ইসলাম ও সৌরভ পাঁপর এবং কানমুচরি’র দোকান নিয়ে ওই মেলায় আসেন। তারা পাঁপর ভাজার সময় বিকাল সাড়ে ৩টায় হঠাৎ করে গ্যাসের চুলার পাইপ লাইনে থেকে আগুন ধরে। ওই আগুনে পার্শ্ববর্তী মিষ্টির দোকানের ৫জন শ্রমিক আহত হয়।
আহতরা হলেন, উপজেলার রায়নাগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুর রহিম (২৭), একই গ্রামের তৌহিদুল ইসলাম (১৯), শুভ (২২), শাহাদত হোসেন (২৮) ও মোহন (১৮)। এর মধ্যে আব্দুর রহিমের অবস্থা আশংকা জনক।
ওই মেলার মিষ্টির দোকানি আব্দুল বাছেদ বলেন, পার্শ্ববর্তী পাঁপর ব্যবসায়ী শহিদুলের দোকানের গ্যাসের চুলার পাইপ লাইন বিস্ফোরণে আমাদের দোকানের ৫জন কর্মচারী দগ্ধ হয়েছে।
মেলায় আগত মাসুম বলেন, গ্যাস লাইন এর পাইপের আগুনে কয়েক শ্রমিক আহত হয়েছে। যদি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতো তাহলে মেলায় আগত অনেক ছোট ছোট ছেলে মেয়েসহ অনেকেই আহত হতো।
এব্যাপারে ইসলামি জালসার সভাপতি কামরুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি, ৫জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।
Posted ৭:০২ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia