শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সাজু মিয়া আলোকিত বগুড়া   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
166 বার পঠিত
শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“ নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১টায়দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিন আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার, সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান রোমেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারি প্রোগ্রামার মাহফুজার রহমান নয়ন, পল্লী ইউনিয়ন কর্মকর্তা হাশেম আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, জেন্ডার প্রোমোটার হেলাল উদ্দিন, নারী উদ্যোক্তা জেমি আক্তার, সুমি আক্তার।

এসময় উপস্থিত ছিলেন আনছার ভিডিপি কর্মকর্তা মুঞ্জুরুল আলম, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু, সাজু মিয়া, রবিউল ইসলাম রবি প্রমুখ।


Facebook Comments Box


Posted ৮:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!