রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার   শনিবার, ০৮ জুলাই ২০২৩
207 বার পঠিত
শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন শনিবার বিকালে মহাস্থান হযরত শাহ সুলতান বলখী(রঃ) ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির নেতা শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছামসুল আলম তালুকদার,যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী মঞ্জু, শহিদুল ইসলাম পশারী মন্টু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয় (এমবিএ), উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা হাবিবুর রহমান, মিঠু উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফজলুল বারী, সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা,ব্যারিষ্টার তাসবীর শরীফ, জাতীয় পার্টি নেতা আবুল হোসেন খোকা, হেলাল উদ্দিন, মোজাফফর হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাইফুল ইসলাম, শাহজাহান আলী, মোশারফ হোসেন, বাচ্চু মিয়া, সিরাজুল ইসলাম, ফারুক হোসেন, ইসলাম ড্রাইভার, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বেলাল মন্ডল, আলমগীর হোসেন লালু, ইসরাফিল হোসেন, যুব সংহতি নেতা দেলোয়ার হোসেন, রেজাউল করিম রেজাসহ জেলা উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ।


সম্মেলনে প্রধান অতিথি রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসাবে ইউপি সদস্য জহুরুল ইসলাম এর নাম ঘোষনা করেন।

Facebook Comments Box


Posted ৯:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!