শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শাহজাহানপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
227 বার পঠিত
শাহজাহানপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু গ্রেফতার

বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরুকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। শাজাহানপুর থানায় হামলা, হত্যা, জমি দখলসহ একাধিক মামলার আসামি ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুরে নুরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় অবরুদ্ধ করে রাখেন।


শিক্ষার্থীরা জানান, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করছিলেন। তার অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রশাসনের সহযোগিতায় সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

নুরুজ্জামান বগুড়া এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জমি দখল, হত্যা এবং সহিংসতার একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলার কারণে তিনি আত্মগোপনে ছিলেন এবং পরিচয় গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছিলেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা বিষয়টি প্রথমে চিহ্নিত করেন এবং তাদের তৎপরতার ফলে নুরুজ্জামানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

সাভার থানার ওসি বলেন, “নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!