রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি গ্রাগে শ্বাশুরী-ননদ ও প্রতিবেশিদের মারপিটে ছেলে বউ মোছাঃ আংগুর বেগম (২৭) বামচোখ জখম সহ গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই বিকাল ৪টায় নিজ বাড়িতে। এ ব্যাপারে আংগুর বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ থানয় অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্তরা হলো শ্বাশুরী মাসুদা (৬০), ননদ মোছাঃ শাহিনুর বেগম (৪২), প্রতিবেশি মোঃ হারুন (৩৩),তার স্ত্রী মোছা: মালা বেগম (৩২),মোঃ মাসুম (২৭) ও তার স্ত্রী মোছাঃ হানিফা বেগম (২৩)।
সরজমিনে ও অভিযোগ সুত্রে জানা যায়, আংগুর বেগমের স্বামী মো: গোলাম রাব্বারী(বিপুল) ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী করে। এ সুযোগে শ্বাশুরী ননদ প্রায়ই কারনে অকারনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জগরা বিবাদে লেগে থাকতো। ঘটনার দিন আমি ভেড়ার জন্য আমাদের আম গাছ হতে পাতা পাড়লে শ্বাশুরী আমাকে গালিগালাজ করতে থাকে। আমি নিশেধ করলে প্রতিবেশিদের নিয়ে আমাকে বেদম মারপিট করে এবং তারা আমার ০৮ আনা স্বর্ণের কানের দুল ও নাক ফুল ছিনিয়ে নেয়। এছড়াও পরবর্তীতে আমাকে জীবনে শেষ করে দেয়ার হুমকি প্রদান করে বিবাদীরা।
এ ব্যাপারে গ্রামের লোকজন মারপিটের বিষয়টি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে আংগুরের শ্বাশুরী ও ননদ মারপিটের বিষয়টি অ স্বীকার করে।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ঘটনার বিষয়ে থানা অভিযোগ হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Posted ১১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
Alokito Bogura | Editor & Publisher