শারদীয় উৎসব চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটালে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা। তাদের এই উৎসব যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পূজা মন্ডপগুলোতে সিসি টিভির আওতায় আনা হবে। যে সকল পূজা মন্ডপে সিসি টিভি ব্যবস্থা করতে পারবেনা প্রয়োজন হলে তাদের কে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।
বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহ রাখতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়াজনে আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে সামাজিক সম্প্রীতি সমাবেশে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, পবিত্র কুরআনের সূরা আনাম এ, মহান আল্লাহ বলেছেন, “আর তোমরা তাদের প্রতিমা গুলোকে গালি দিও না ফলে না জেনে তারাও আল্লাহ পাককে গালি দিতে পারে।” পবিত্র কুরআন সর্ব শ্রেষ্ঠ আসমানী কিতাব ও বিজ্ঞান।
হযরত মোহাম্মাদ (সঃ) বলেছেন, “কোন মুসিলম যদি ভিন্নধর্মালম্বীদের প্রতি অধিকার ক্ষুন্ন করে কিংবা তাদের উপর জুলুম করে তবে কিয়ামতের দিন তিনি ওই সকল মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করবো।” সনাতন ধর্মের গীতায় বলা রয়েছে, সামপ্রদায়ীক সম্প্রীতি স্থাপনের সাম্যের বাণী প্রচার করাই কিন্তু সনাতন ধর্মের মূল এজেন্ডা এবং উদ্দেশ্যে।
সনাতন ধর্মে বলা হয়েছে, হিংসা করোনা, চুরি করোনা, সংযমী হওয়া, পরিশুদ্ধ থাকা, স্বত্বাশ্রায়ী হওয়া।
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন যাতে সনাতন ধর্মালম্বীরা শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সে জন্য ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এ উপজেলায় ৬০টি মন্ডপে পূজা অর্চণা হবে। রাত ১১টার মধ্যে মন্ডপে মন্ডপে পূজার কাজ শেষ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে যারা গুজব ছড়ানোর চেষ্টা করবে তারে বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধ আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা ঈমাম কমিটির সভাপতি মাওঃ আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, এবিএম শাহজাহান চৌধুরী, আবু জাফর মন্ডল, আব্দুল মোত্তালিব, এসকেন্দার আলী শাহানা, শফিকুল শফি, শহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, রেজাউল করিম চঞ্চল প্রমুখ।
সমাবেশের পূর্বে প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এর পরপরই তিনি ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে চারটি স্টল হস্তান্তর ও নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
সমাবেশ শেষে প্রধান অতিথি উপজেলার বিহার ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে আশ্রয় প্রকল্প ও রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia