রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাজাহানপুরে তারেক রহমান প্রদত্ত‌ উপহার সামগ্রী বিতরণ

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ০১ অক্টোবর ২০২৫
156 বার পঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাজাহানপুরে তারেক রহমান প্রদত্ত‌ উপহার সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম কামারপাড়া মন্দির প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন।

সঞ্চালনা করেন ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আচানু চন্দ্র মোহন্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈন; জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল; জেলা‌ ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান; ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ; স্বেচ্ছাসেবক দল বগুড়া শহর শাখার সভাপতি জামিনুর হাসান (শাওন) সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আয়োজকরা জানান, দুর্গাপূজার আনন্দকে আরও পরিপূর্ণ করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই পূজার সামগ্রী ও বস্ত্র বিতরণের এ আয়োজন করা হয়। স্থানীয় শতাধিক পরিবারকে নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

Facebook Comments Box


Posted ৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!