বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ আজিম উদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার আড়িয়া ইউপির কাটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন শনিবার রাত ৮টা ১০মিনিটে এসআই (নিঃ) মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাটাবাড়িয়া দক্ষিণপাড়ার মোঃ আবুল খায়েরের কাঁচামালের দোকানের পাশের পাকা রাস্তা থেকে আজিমকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ১০০ গ্রাম শুকনা গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ১১:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher