রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সোনাতলায় লিফলেট বিতরণ করলেন কৃষকদল নেতা রবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
258 বার পঠিত
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সোনাতলায় লিফলেট বিতরণ করলেন কৃষকদল নেতা রবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে বগুড়ার সোনাতলায় লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বগুড়া-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মো. রবিউল হোসেন রবি।

আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার পৌর সদর, বালুয়া ইউনিয়ন ও দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি।


এসময় তিনি বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার ফিরে আসবে।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, যুবনেতা আব্দুর রাজ্জাক রুবেল, মধুপুর কৃষকদলের আহ্বায়ক মোখলেসুর রহমান, জোরগাছা ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, বালুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রহমতুল্লাহ শামীম ও কৃষকদল নেতা শফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্থানীয় পর্যায়ে এই লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় এবং দলীয় নেতাকর্মীরা এতে ব্যাপক সাড়া পান।

 


Facebook Comments Box

Posted ৬:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!