রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রাজশাহী রেঞ্জে পুনরায় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত বগুড়া জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
122 বার পঠিত
রাজশাহী রেঞ্জে পুনরায় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত বগুড়া জেলা পুলিশ

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত সমগ্র দেশে একই মানদন্ডের আলোকে দেশের সকল পুলিশ ইউনিটের সদস্যদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়নে রাজশাহী রেঞ্জে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৮টি জেলার মধ্যে সন্ত্রাস-অপরাধ নির্মূল, মাদক-অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তিতে বিপুল ব্যবধানে পুনরায় শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে জেলা পুলিশ বগুড়া।

বৃহস্পতিবার  রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর – ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এ ঘোষণা প্রদান করেন। এ সময় চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ’ পুলিশ সুপার, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বিবেচিত হওয়ায় ডিআইজি নিকট হতে তিনি ক্রেস্ট গ্রহণ করেন।


উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ চলতি বছরের সেপ্টেম্বর মাসে  পুরস্কারপ্রাপ্ত “শ্রেষ্ঠ অফিসার” গণের নামের তালিকা: বগুড়ার সহকারী পুলিশ সুপার ও শিবগঞ্জ সার্কেল মোঃ তানভীর  হাসান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান ।

বগুড়া জেলা পুলিশ শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্মস্পৃহা, আন্তরিকতা, দায়বদ্ধতা, দৃঢ় মনোবলের কারণে। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম সার্বিক দিকনির্দেশনায় যারা দিনরাত জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি বগুড়া’র জনগনও এ অর্জনের বড় অংশীদার।


জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য যে, সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় পুলিশ সুপার, বগুড়া’র দায়িত্বভার গ্রহণের পর থেকে ২৭ মাসে রাজশাহী রেঞ্জে ১৭ (সতের) বার “শ্রেষ্ঠ জেলা” হিসেবে ১ম স্থান অধিকার করেছে।


Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!