শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যতক্ষণ কোন দূর্নীতি করবেন না ততক্ষণ আপনাদেরকে সহযোগিতা করা হবে —ইউএনও তাহমিনা

সাজু মিয়া আলোকিত বগুড়া   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
200 বার পঠিত
যতক্ষণ কোন দূর্নীতি করবেন না ততক্ষণ আপনাদেরকে সহযোগিতা করা হবে —ইউএনও তাহমিনা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ৬ষ্ঠ ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যারা ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন আপনার নির্বাচন কমিশনের আওতাধীন। আপনাদের কেউ ভয়-ভীতি বা আপনার কাজে বাঁধা সৃষ্টি করলে প্রশাসনকে জানাবেন। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। যারা ভোট গ্রহণে বাঁধা সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা নির্বাচিত হবেন তারা আগামী ৫ বছরের জন্য দায়িত্বে থাকবেন।

কিছুদিন পূর্বে ২য় ধাপে নির্বাচনে প্রিসাইডিং অফিসার দূর্নীতি করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আপনারা যতক্ষণ কোন দূর্নীতি করবেন না ততক্ষণ আপনাদেরকে সহযোগিতা করা হবে। তবে যদি আপনারা কোন দূর্নীতি করেন তাহলে তার দায়ভার আপনাকেই নিতে হবে।


বৃহস্পতিবার দূপূর ১টায় শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আয়োজনে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) ও অদ্য উপদোন্নতি প্রাপ্ত সিনিয়র সচিব তাসনিমুজ্জামান, অতিরিক্ত বগুড়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।


প্রসঙ্গতঃ আগামী ২৯ মে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটগ্রহণ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


Posted ৫:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!