শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মাঝিড়া ক্যান্টনমেন্টের লেক থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ২৯ জুন ২০২৫
133 বার পঠিত
মাঝিড়া ক্যান্টনমেন্টের লেক থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকা সংলগ্ন মাঝিড়া ক্যান্টনমেন্টের লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ক্যান্টনমেন্টের পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে সেনাবাহিনী ও শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।


নিহত সৌমিক বগুড়া পৌরসভার জলেশ্বরীতলা এলাকার তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সৌমিক তিন দিন নিখোঁজ ছিলেন। ক্যান্টনমেন্টের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।


ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box


Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!