শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
508 বার পঠিত
মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ গ্রেফতার

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় অভিযুক্ত মহাস্হান মাহী সওয়ার ডিগ্রী কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ ও হাফ ডজন মামলার আসামী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজিপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় টঙ্গী থানার চেরাগ আলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ।


তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট পূর্ব পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

বরখাস্তকৃত এই অধ্যক্ষের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অন্তত ৫ টি মামলা চলমান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মহাস্হান ডিগ্রী কলেজের অর্ধকোটি টাকা দুর্নীতির মামলা আদালতে চলমান রয়েছে।


জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ককটেল হামলার ঘটনায় আহত শিক্ষার্থী মেহেদী হাসান বগুড়া সদর থানায় গত ২৩ নভেম্বর/২০২৪ ইং তারিখে মামলা দায়ের করেন। ৭৩ নং মামলায় সাবেক অধ্যক্ষ মামুনুর রশিদ ১৫৬ নং আসামী ছিলেন।

বরখাস্তকৃত এই অধ্যক্ষ ফ্যাসিস্ট সরকারের জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাইদ মাহমুদ আল স্বপনের আত্মীয় হওয়ার প্রভাবে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এছাড়াও বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর প্রভাবে ফ্যাসিস্ট কায়দায় মহাস্হান ডিগ্রী কলেজে নানা প্রভাব বিস্তার করে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের একদফা আন্দোলনের বিরোধীতা করে শিক্ষার্থীদের নানা হুমকি-ধমকিও প্রদান করেন। হাসিনার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন নানা অনিয়মে জড়িত অধ্যক্ষ মামুনুর রশিদকে বরখাস্ত করেন।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ঘটনায় হাফ ডজন মামলা আছে।

Facebook Comments Box

Posted ৭:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!