রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহাস্থান মাজার কেন্দ্রিক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার উদযাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

এম দুলাল, আলোকিত বগুড়া   সোমবার, ০৮ মে ২০২৩
304 বার পঠিত
মহাস্থান মাজার কেন্দ্রিক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার উদযাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান মাজার কেন্দ্রীক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আগামী ১১ মে (ওরস) উপলক্ষে আজ সোমবার (৮ মে) বিকালে মাজার মসজিদ কমিটির আয়োজনে সুধী সমাবেশ, আলোচনা সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।


তিনি তার বক্তব্যে বলেন, শান্তিপুর্ণভাবে ওরস মাহফিল উদযাপন করার জন্য সবার সজাগ থাকবে হবে। কোনো অপরাধীই যেনো কোনো প্রকার অপরাধ সংগঠিত করতে নাপারে সে জন্য পুলিশ প্রশাসন অগ্রনি ভুমিকা পালন করবে। অপরাধীদেরকে সনাক্ত করতে বিশেষ, বিশেষ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এ অনুষ্ঠান উপলক্ষে আগত সকল মানুষ আমাদের অতিথি, সুতরাং তাদের কাছে ভেজালযুক্ত খাবার বিক্রি করবেন না।

এ অনুষ্ঠান উপলক্ষে আগত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা তাসনিমুজ্জামান, অফিসার ইনচার্জ মুঞ্জুরুল আলম, ট্যুরিষ্ট পুলিশ ইনচার্জ কিরণ কুমার রায়, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মহাস্থান মাজার মসজিদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বেলাল মন্ডল প্রমুখ। এ সময় মহাস্থান বন্দরের ব্যবসায়ী, সুধি সমাজ ও সাংবাদিক মহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাজার মসজিদ কমিটির হিসাব রক্ষক সাংবাদিক ওবায়দুর রহমান।


Facebook Comments Box


Posted ৮:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!