রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের আয়োজনে সোনাতলায় বাংলা বর্ষবরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
267 বার পঠিত
মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের আয়োজনে সোনাতলায় বাংলা বর্ষবরণ

বগুড়ার সোনাতলায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের আয়োজনে বাংলা ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা বৈশাখ (১৪ এপ্রিল) সোমবার সকালে মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন প্রধান অতিথি হিসেবে র‍্যালিতে নেতৃত্ব দেন। এ সময় র‍্যালিতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


ব্যান্ডপার্টি বাজনাসহ র‍্যালিটি মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের পৌর এলাকার আগুনিয়াতাইড়ে প্রধান অফিস হতে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কল্যাণ ট্রাষ্টের এ আয়োজনে ব্যবস্থা ছিল পান্তা ভাত খাওয়ারও। পান্তা ভোজন পূর্বে ট্রাষ্টের প্রধান কার্যালয় চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা, বালুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ।


এরপর জিয়া পরিবারসহ দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত শেষে শুরু হয় অতিপ্রাচীন অনুষ্ঠান পান্তা ভাত খাওয়ার উৎসব।

Facebook Comments Box


Posted ৭:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!