রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায় বাড়ির সিমানা খুঁটি ঘেষে পাকাঘর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে আপন ভাতিজাদের মারপিটে বৃদ্ধ চাচী মোছা.সূর্য বেগম(৫৮) গুরুতর আহত এবং গোয়াল ঘরের টিনের বেড়া ভাংচুরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালুয়া ইউনিয়নের রশিনাবাড়ি গ্রাগে ২০ আগস্ট সকাল সাড়ে ৮টায়। সূর্য বেগম ওই গ্রামের মো.রেজাউল করিম এর স্ত্রী। এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে স্থানীয় থানায় ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হল-একই গ্রামের মো: আ: ছালাম এর পুত্র এরশাদ আলী (৪০),মোঃ খোরশেদ আলম (৪৩),মোঃ আশরাফ আলী (৩৫) ও মো.আ.ছালাম।
সরেজমিনে ও অভিযোগ সুত্রে জানা যায়, রশিনাবাড়ি গ্রামে মৃত আব্দুল গনি মিয়ার ছেলে আব্দুস ছালাম ও রেজাউল করিম এর মধ্যে বাড়ির সিমানা নিয়ে দির্ঘদিন ধরে কলহবিবাদ চলে আসছে। বিষয়টি নিরসনকল্পে গ্রামের মাতামুরব্বিরা স্থানীয় সার্ভেয়ার দ্বারা উভয়ের জমি মাপযোগ করে পূর্ব-পশ্চিম বরাবরে সিমানা খুটি বসিয়ে দেয়। কিন্তু গত কয়েকদিন আগে আব্দুস ছালাম ও তার চাকুরীতে থাকা দুই ছেলে খোরশেদ আলম, আশরাফুল ইসলাম এবং আরেক ছেলে এরশাদ ওই জমির সিমানা খুটি ঘেষে জোরপূর্বক পাকাঘর নির্মাণ করতে থাকে। বাধা নিশেধ তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যায়। ঘটনার দিন কাজ করার সময় সূর্য বেগম তাদের বাড়ির ছাদের উপর থেকে আবারো কাজ করতে নিশেধ করলে ডাতিজারা ক্ষিপ্ত হয়ে বাড়ির পূর্বপাশে পাকা রাস্তা সংলগ্ন সীমানা খুটি ঘেষে তোলা রেজাউল কলিমের গোয়ালঘরের টিনের বেড়া ভাংচুর করতে করতে। বৃদ্ধ চাচী বাধা দিলে তাদের মারপিটে আহত হয়।
এ ব্যাপারে আহত সূর্য বেগম জানান, আমাদের গোয়াল ঘরের বেড়া ভাংচুর করতে নিশেধ করলে ভাতিজা খোরশেদ আমাকে মারপিট করে আহত করেছে। বর্তমানে আমি হাটতে পাচ্ছিনা। ওরা আমাকে ও আমার স্বামীকে জীবনে মেরে ফেলার প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে খোরশেদ তার চাচীকে মারপিটের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু এরশাদ ঘরের বেড়া ভাংচুরের বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে আবারো তাদের মারপিট করবে বলে হুমকি দেয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, থানায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
Alokito Bogura | Editor & Publisher