রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ব্যবসায়ীকে হামলা; মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে আসামিরা

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
263 বার পঠিত
ব্যবসায়ীকে হামলা; মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে আসামিরা

বগুড়ায় ব্যবসায়ীকে হামলার ঘটনায় মামলা হলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। তবে পুলিশ বলছে আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। ২৬ নভেম্বর ধুনট থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন ভুক্তভোগী সেলিম রেজা নামের বালু ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর উত্তোলন করা বালু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিলাম আহ্বান করে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেলিম বালুর নিলাম পায়, কিন্তু শাহীন নামের অন্য ব্যবসায়ী সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করেন। প্রস্তাবে রাজি না হলে মোটা অংকের টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে শাহীন দেশীয় অস্ত্রসহ সহযোগীদের নিয়ে হামলা করে মারপিট ও জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা করেন।


এ বিষয়ে বিবাদী শাহীন মারামারির ঘটনা সত্যতা স্বীকার করে আরও বলেন, সেলিম রেজা যদি আবারো বালুর স্পটে আসে তাহলে আবারো মারবো।

এ ঘটনায় অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড হলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। এখনো পর্যায়ক্রমে হুমকি-ধামকি প্রদান করছে।


এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস.এম অমিত হাসান মাহমুদ জানান, আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box


Posted ১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!