রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বৃষ্টি না হওয়ায় কৃষকের দুঃশ্চিন্তা, আমন চাষের অনিশ্চয়তা; ১০হাজার হেক্টর জমি পতিতের সম্ভাবনা

আলোকিত বগুড়া   বুধবার, ২৬ জুলাই ২০২৩
195 বার পঠিত
বৃষ্টি না হওয়ায় কৃষকের দুঃশ্চিন্তা, আমন চাষের অনিশ্চয়তা; ১০হাজার হেক্টর জমি পতিতের সম্ভাবনা

শিবগঞ্জ (বগুড়া) থেকে সাজু মিয়া: শষ্য ভান্ডার হিসাবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলা। ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। উপজেলার মানুষ কৃষি নির্ভর। উপজেলার উৎপাদিত কৃষি পণ্য ধান, কলা, শাক সব্জি সহ নানা ফসল এ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।

আষাঢ়-শ্রাবণ বাংলাদেশের বর্ষা কাল এসময় পর্যাপ্ত পরিমান বৃষ্টিপাত হলেও এবছর বৃষ্টিপাত কম হওয়ায় ও প্রচন্ড তাপদাহের কারণে জন জীবন বিপযর্স্ত হয়ে পড়েছে । অন্যদিকে এ উপজেলার কৃষি জমি শুকিয়ে যাচ্ছে। বিকল্প হিসেবে স্থানীয় কৃষকরা গভীর নলকূপের পানি দিয়ে জমি সেচ দিয়ে আমন চাষ করতে ব্যস্ত হয়ে উঠেছেন কৃষকরা। চলতি মৌসুমে ২০ হাজার ১ শত ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষে লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু গত কয়েক মাস যাবৎ বৃষ্টিপাত কম হওয়ায় ও প্রচন্ড তাপদাহের কারণে মাঠের জমি শুকিয়ে গেছে। এ কারণে এ উপজেলার কৃষকরা সময় মতো আমন ধানের চারা রোপন করতে পারছে না । ফলে শ্যালো মেশিন ও গভীর নলকূপ দিয়ে পানি সেচ দিয়ে অনেক কৃষক ধানের চারা রোপন করলেও এবছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে পানির অভাবে আমন ধানের চারা রোপন করতে পারবেন না এলাকার কৃষকরা, এ কারণে জমিগুলো পতিত থাকার শংকা রয়েছে।


সরেজমিনে পৌর এলাকার মীরের চক গ্রামে গেলে কৃষক শাহিন, মিঠু মিয়া, বাবু মিয়া, মিজানুর রহমান, পান্না মিয়া, আইয়ূব আলী, দুদু মিয়া, আককাছ আলী বলেন, এবছর বৃষ্টিপাত কম হওয়ায় কারণে ও প্রচন্ড তাপদাহে আমাদের জমি শুকিয়ে গেছে। আমরা জমিতে হালচাষ করতে পারছি না। এছাড়াও বীজ তলার ধানের চারা পুরে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার তেঘরী মীরের চক, রায়নগর গ্রামের কৃষক আনিছার রহমান, রুহুল আমিন, সোহেল রানা, শাহিন মিয়া, জিন্না মিয়া, সিরাজুল ইসলাম, মজিদ মিয়া, শাহিনুর মাষ্টার, নয়ন মন্ডল, বিহার ইউনিয়নের আবুল খায়ের বলেন, আমরা খুব চিন্তিত বর্ষা কালে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হলেও এ বছর শ্রাবন মাসের প্রায় শেষ হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি পাত হচ্ছে না, এ কারণে আমাদের জমিগুলো শুকনো অবস্থায় রয়েছে। বৃষ্টি না হলে আমাদের জমিগুলোতে আমন ধানের চারা রোপন করতে না পারলে পতিত থাকবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, এই উপজেলায় ২০ হাজার ১ শত ৫০ হাজার হেক্টোর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা রয়েছে। সময় মতো বৃষ্টিপাত না হওয়ায় এবং আব্হাওয়া শুষ্ক থাকার কারণে প্রায় ১০ হাজার হেক্টোর জমিতে কৃষকরা আমন ধানের চারা রোপন করতে পারছে না। তবে ধানের চারার বয়স বেশ হলে ফলন কম হওয়ার আশংকা রয়েছে।


Facebook Comments Box


Posted ৭:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!