রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিয়ের প্রলোভনে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ; আটক ০১

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
255 বার পঠিত
বিয়ের প্রলোভনে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ; আটক ০১

বগুড়ার শিবগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনতা কর্তৃক ১ জন কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মোতাসিম আলীর কন্যা ছদ্মনাম (পারুল) (২২) এর সাথে ফেসবুকে সোনাতলা উপজেলার আটকরিয়া ঝিনার পাড়া গ্রামের সেকেন্দার আলীর পুত্র কালাম (৩০) এর সাথে পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের এ পরিচয় প্রেম ভালোবাসায় পরিনত হয়। এদিকে তাকে বিয়ের টোপ দিয়ে বশীকরণ করেন প্রতারক প্রেমিক কামাল। প্রেমিকের কথায় সরল বিশ্বাসে রাজি হয় পারুল। এরই ধারাবাহিকতায় কামাল তার বন্ধু শিবগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের মাহবুবুর রহমানের সাথে ধর্ষণের পরিকল্পনা আটে। পূর্বপরিকল্পিত ভাবে গতকাল শনিবার দিবাগত রাত ৯টায় বিয়ের প্রলোভনে পারুল কে বাড়ীর পাশ থেকে মোটরসাইকেল যোগে বন্ধু মাহবুবুর রহমানের সহযোগিতায় তুলে নিয়ে যায় কামাল।


এদিকে আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রেমিক কামাল একটি মাঠের ভিতর বসে সময়ের প্রহর গুণ ছিলেন। একসময় প্রেমিক কামালের অপেক্ষার পালা শুভ হয়। মাহবুবুর রহমান ঠিকই তার প্রেয়সী পারুলকে নিয়ে এসেছেন। তবে বিয়ের জন্য নয়। এবার মাহবুবুরের সাথে কামালের কি শর্ত বা পরিকল্পনা ছিল এখন সেটাই বাস্তবতার পালা। তখন তারা শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের, মাইনকৈর পাথর পাড়া গ্রামের ১টি কালভার্ট ব্রিজের পাশে অবস্থান করছিল। এসময় মাহবুবুর কালভার্ট ব্রিজের নিচে পারুলকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর প্রেমিক কালাম ধর্ষণ করতে গেলে ভিকটিম পারুলের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ছুটে আসে। এ ঘটনার বেগতিক দেখে প্রতারক প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামবাসী সেখান থেকে মাহবুবুর রহমানকে আটক করেন। পরে পুলিশ কে খবর দিলে মোকামতলা তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার করেন। এবং লম্পট মাহবুবুর রহমানকে আটক করে থানায় নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ।


Facebook Comments Box


Posted ১১:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!