রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনাতলায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪
304 বার পঠিত
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনাতলায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় সোনাতলা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে পৌর এলাকার ঘোড়াপীরস্থ দলীয় কার্যালয় হতে র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোরাপীড় মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, শ্রমিক নেতা মোনারুল ইসলাম বিটু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাবু, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক উজ্জ্বল হোসেন খোকন, পাভেল আহমেদ,যুবদল নেতা হারুন অর রশিদ, মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, যুগ্ম আহ্বায়ক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবিরসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Facebook Comments Box


Posted ৮:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!