শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিএনপি পার্টি অফিস ভাংচুরের ঘটনায় ১৪৪ জনকে আসামী করে মামলা দায়ের

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
328 বার পঠিত
বিএনপি পার্টি অফিস ভাংচুরের ঘটনায় ১৪৪ জনকে আসামী করে মামলা দায়ের

বগুড়ার সোনাতলায় ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। উপজেলার বালুয়া ইউনিয়নের আটকরিয়া এলাকার আব্দুস সালাম বাদি হয়ে সাবেক এমপি সাহাদারা মান্নান শিল্পীকে প্রধান আসামী করে ১৪৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরের ১৩ তারিখে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের প্রেক্ষিতে মামালা দায়ের করেন তিনি।


সোনাতলা-সারিয়াকান্দী আসনের এমপি প্রার্থী শাহাজাদী আলম লিপি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটোসহ আওয়ামীয় বিভিন্ন নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে বাদি আব্দুস সালামের নিকট দেরিতে মামালা দায়ের করার কারন জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো। এ কথা বলে তিনি ফোন কেটে দেন।


মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আব্দুস সালাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। প্রয়োজনীয় তদন্তানুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!