বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমান কখনোই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। জনগণের ক্ষমতায় জনগণকে ফিরিয়ে দিতে চায়। এজন্য বিএনপি গত ১৭ বছর ভোটের জন্য আন্দোলন করেছে ও ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন সহ্য করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বগুড়ার একটি হোটেলে রাজশাহী বিভাগের জেলা ভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচনি রোডম্যাপ চেয়েছি। অন্তর্বর্তী সরকার রোডম্যাপ ঘোষণা করতে গড়িমসি করছে। এই গড়িমসির করার কারণে ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই সরকারের প্রতি তিনি আহবান জানান যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশ এবং ক্ষমতার মালিক তাদের হাতেই দেশকে ফিরিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কৃষকদলের নেতা কৃষিবিদ হাসান জারিফ তুহিন, যুবদল কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন, বিএনপি নেতা শাহিন শওকত খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিরুল ইসলাম, ওয়াবইদুল চন্দন, জহির রায়হান আহম্মেদ, বগুড়া বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বগুড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল প্রমুখ।
Posted ৮:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher