শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিউটি পার্লারের আড়ালে মাদক ব্যবসা, ২৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
174 বার পঠিত
বিউটি পার্লারের আড়ালে মাদক ব্যবসা, ২৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ডিবির একটি টিম শহরের নামাজগড় এলাকার মুনসুর রহমানের ৫তলা বিল্ডিং এর ২য় তলায় অভিযান চালিয়ে দুই হাজার চারশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়ার আকরাম হোসেনের ছেলে আবু দারদা ওরফে সজিব (৩১), একই উপজেলার ধামাই প্রামানিক পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী আর্জিনা বেগম (৩৫) ও বগুড়া সদরের ফাঁপোর মধ্যপাড়ার সৌরভ সরকারের স্ত্রী রিমা খাতুন (২৮)।


ডিবি সূত্র জানায়, তারা বিউটি পার্লারের আড়ালে ইয়াবা কেনা-বেচা করতো বলে তথ্য পাওয়া গেছে।

ডিবির ওসি মো: ইকবাল বাহার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আসামি সজিবের বিরুদ্ধে আরও ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।


অভিযানে অংশ নেয়া ডিবির এস আই আব্দুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আর্জিনা বেগম স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়াবাসায় বসবাস করে। সে সদরের কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারের কাজ করে। ওই পার্লারে কাজের আড়ালে তারা ইয়াবা বিক্রি করে আসছিল। সজিব তাদের ইয়াবার ডিলার। সজিবের কাছ থেকেই তারা ইয়াবা সংগ্রহ করতো।

Facebook Comments Box


Posted ৯:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!