রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাজারের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তদের

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
167 বার পঠিত
বাজারের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তদের

আমরা মধ্যবিত্তরা বিপদে আছি, দিন দিন সব-কিছুর দাম বাড়ছেই। আগে আমরা মূলা কিনতাম কেজি ৫ টাকায়, সেই মূলা নাকি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলেন কি বলবো। আমাদের বাড়িতে কচুরমুখি এমনিতে পাওয়া যায়, সেই কচুরমুখি বাজারে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আগে আমরা বিভিন্ন ধরনের শাক কিনতাম আটি হিসেবে এখন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব শাক। সবজির বাজার গরিবের হাতের নাগালে আর নেই। কথাগুলো বলছিলেন বাজার করতে আসা বগুড়া সদরের বুজরুকবাড়িয়া এলাকার বাসিন্দা মোঃ আলামিন। পেশায় তিনি একজন উপ-ঠিকাদার।

বাজারে একটু ঘুরলেই দেখা যায়, কাঁচা পেপে ছাড়া কোনো সবজির দাম এখন আর ৪০/৫০ টাকার নিচে নেই। আগাম শীতকালীন সবজিগুলোর দাম তো চড়া রয়েছেই। সিম বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজিতে, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা প্রতি পিস। সরকার আলুর দাম বেঁধে দিলেও তা মানছেন না বিক্রেতারা। গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে বাজার ঘুরে দেখা যাচ্ছে ৪৫ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে সেই আলু।


এছাড়া ফুলকপি-বাধাঁকপি ৬০ টাকা, শালগম ৮০ টাকা কেজি, গাজর ১২০ টাকা, সিম ২০০, বেগুন ৯০ টাকা, টমেটো ১২০ টাকা ও শসা ৭০ টাকা এবং পেঁপে কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা ১০০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ১০০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১২০ টাকা, কচুছড়া ১০০ টাকা কেজি, কাকরোল ৬০ টাকা কেজি, পটল ৭০ টাকা কেজি, লতি ৮০ টাকা কেজি, ঢেড়স ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সবজি ব্যবসায়ীরা অবশ্য বলছেন, এ সপ্তাহে দাম কিছুটা কমতে পারে। আর সপ্তাহ তো মাত্র শুরু হলো, এখনই বলা যাবে না। যে কোনো সবজির বাজারে এলে প্রথমে একটু বেশি দামে বিক্রি হয়। সিম ১৭০- ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সময় গেলে এই সিমই ৫০ টাকায় বিক্রি করব।

সবজির দাম কেন বাড়ছে— জানতে চাইলে এক বাবসায়ী বলেন, এখন শীতকালীন সবজি মৌসুম শুরু হয়েছে। তার মধ্যে বৃষ্টি-বাদল। বৃষ্টির কারণে সবজি বাজারে পর্যাপ্ত আসছে না। তাই শীতকালীন সবজির দাম একটু বেশি। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে। সময় যতই বাড়বে কিছু সবজির দাম কমবে। তবে সহনীয় পর্যায়ে থাকলে মানুষের জন্য ভালো হয়। আমরা সবজি বিক্রি করলেও আমাদের কিন্তু কিনে খেতে হয়। দাম বাড়লে আমাদের পুঁজিও বেশি লাগে।


Facebook Comments Box

Posted ৭:০১ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!