শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া জিলা স্কুলে এসএসসি-২০০৪’র ২০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ১৯ জুন ২০২৪
477 বার পঠিত
বগুড়া জিলা স্কুলে এসএসসি-২০০৪’র ২০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

বগুড়া জিলা স্কুলে এসএসসি ২০০৪ ব্যাচ প্রজন্ম-৪ এর ২০ বছর পূর্তি উৎসব আজ ১৯ জুন (বুধবার) বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

স্মৃতিকাতর এই দিনে সবাই হারিয়ে যান সেই সুদূর অতীতে। দিনের শুরুতে এ্যাসেম্বিলী, আনন্দ র‌্যালি, শিক্ষক সন্মাননা, স্মৃতিচারণ অনুষ্ঠান, খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে আনন্দঘন একটি দিন কাটান স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।


অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো: হজরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফি, সহকারী প্রধান শিক্ষক ড্যানিয়েল তাহের, সাবেক শিক্ষক মহীউদ্দীন টুটুল, আনোয়ারুল ইসলাম।

অতিথিবৃন্দ স্কুলের প্রাক্তন ছাত্রদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাঁদের দোয়া ও আশীর্বাদে ছাত্রদের ধন্য করেন।


রাতে প্রজন্ম-৪ ব্যাচের পক্ষ থেকে হোটেল নাজ গার্ডেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রান্ড ডিনার অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


Posted ১০:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!