রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ৯টি সুন্ধি কাছিমসহ আটক ০৩

নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
238 বার পঠিত
বগুড়ায় ৯টি সুন্ধি কাছিমসহ আটক ০৩

বগুড়া শাজাহানপুরের মাঝিড়া ঢাকা-রংপুর মহাসড়কে আজ বাসে করে পাচারের সময় ৯টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে র‌্যাব-১২। এ সময় পাচারের অভিযোগে তিন বাসযাত্রীকে আটক করা হয়। আটক ৩জন হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ডুগডুগি বড়গাছা গ্রামের শ্রী সুবাস চন্দ্র রায় (৩৫),মানিক রায় (২০) ও প্রদীপ রায় (৩৫)।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।


র‌্যাবের কমান্ডার মীর মনির হোসেন জানান, কুমিল্লা থেকে নীলফামারীমুখী একটি বাসে কাছিম পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ ছিল র‌্যাবের কাছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে মাঝিড়ার জব্বার হোটেলের সামনে চেকপোস্ট বসানো হয়। পৌনে সাতটার দিকে বিপুল এন্টারপ্রাইজ পরিবহনের বাসটি সেখানে এলে র‌্যাব সদস্যরা তল্লাশী চালান। এ সময় তিন বাসযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তারা কাছিম পরিবহনের কথা স্বীকার করেন। পরে তাদের কাছে কালো রংয়ের প্লাস্টিকের একটি বালতির মধ্যে রক্ষিত ৯ টি কচ্ছপ উদ্ধার করা হয়।

মীর মনির হোসেন বলেন, এ ঘটনায় বগুড়ার সামাজিক বনবিভাগকে খবর দেয়া হয়। তারা উদ্ধার হওয়া প্রাণীগুলোকে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী রক্ষিত সুদ্ধি কাছিম হিসেবে শনাক্ত করেন।


র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, আইন অনুযায়ী সুন্ধি কাছিম ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পরিবহন আইন পরিপন্থি। এ জন্য আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৫:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!