বগুড়ায় সুরমায়া সাংস্কৃতিক একাডেমির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা আজ ১০ জানুয়ারি (শুক্রবার) শহরের ম্যাক্সমোটেল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া সুরমায়া সাংস্কৃতিক একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ইন্জিঃ আব্দুল ওহাব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া শেখ জাস্টিস, সাইক গ্রুপের হেড অব কোর্স অডিনেশন ডাঃ নাফিউজ্জামান চৌধুরী, সংশপ্তক থিয়েটারের সাধারন সম্পাদক সাদেকুর রহমান সুজন, মিউজিসিয়ান অ্যাসোসিয়েশন অব বগুড়ার সভাপতি উত্তম কুমার রায়, আকবরিয়া গ্রুপের ম্যানেজার মোস্তাকিম সরকার, শজিমেক বগুড়ার ডেন্টাল সার্জন আজিজার রহমান সাজু, দোলনচাঁপা একাডেমি বগুড়ার সভাপতি হাসিনুর রহমান হাসু, রাজু আহম্মেদ বাপ্পি, কবি ও সাংবাদিক এইচ আলিম ও প্রথম শ্রেনির ঠিকাদার আল আমিন সরকারসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে মিজানুর রহমান মিঠুকে সভাপতি ও আব্দুর রহিম জয়কে সাধারণ সম্পাদক করে বগুড়া সুরমায়া সাংস্কৃতিক একাডেমি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছে যারা—সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ- সভাপতি – মোঃ রাকিব হোসেন, সহঃ সাঃ সম্পাদক- আরিফ, সহঃ সা: সম্পাদক – কুদরত, সাংগঠনিক সম্পাদক – রিয়াদ বিন রানা,সহঃ সাংগঠনিক সম্পাদক – ওমর, প্রচার সম্পাদক -মান্নান, অর্থ সম্পাদক – সাইফুল ,দপ্তর সম্পাদক – হাবীবা নাসরিন, মহিলা বিষয়ক সম্পাদক – স্বর্ণা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – টুটুল, কার্যনির্বাহী কমিটির সদস্য রামীম, সিকতা কাজল, বিনা, আলমগীর হোসেন, মুক্তার হোসেন, শফিক রানা, আল গালিব খাঁন, লিমন।
Posted ৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Alokito Bogura | Editor & Publisher