বগুড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজ ২৯ আগস্ট দুপুরেবাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার আয়োজনে পাসপোর্ট অফিস সংলগ্ন খান্দারস্থ কার্যালয়ে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় সংগঠনের সহ সভাপতি হাকীম সামিউল ইসলাম রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরানুল হক, দপ্তর সম্পাদক এরশাদ হোসেন, সংগঠনের সদস্য সাংবাদিক গোলাম মোস্তফা, আব্দুর রহমান, জাহেদুল ইসলাম, আব্দুর রহিম, পলাশ, রইসুল ইসলামসহ অনেকে।
শাজাহানপুর উপজেলার অবৈধ ভাবে সরকারি চাল সিন্ডিকেটের মিথ্যা মামলার স্বীকার হন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া প্রতিনিধি রায়হানুল ইসলাম এবং জি বাংলা টেলিভিশনের ক্যামেরা পার্সন মিলন হোসেন। দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য দাবি জানান বক্তারা।
Posted ৫:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
Alokito Bogura | Editor & Publisher