বগুড়ার গাবতলীতে যুব অধিকার পরিষদের উদ্যােগেে ঈদ পুর্নমিলনী ও এলাকাবাসীর মাঝে বিভিন্ন ধরনের এক হাজার গাছ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) উপজেলার সুখানপুকুর কালির ঘাট সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাব চত্তরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখানপুকুর ১নং ওয়ার্ড সদস্য মোঃ ফজলুল আকন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এস.কে সুমন হাসান। তিনি বলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মানুষের অধিকারের কথা বলে, শ্রমিকের অধিকারের কথা বলে, ছাত্র অধিকার নিয়ে কথা বলে। এই দল ভিপি নুরের দল। দেশের সংকটময় পরিস্থিতি নিয়ে কথা বলার শেষে গাবতলী উপজেলার সুখানপুকুর কালিরঘাট সোনার বাংলা ক্লাবে সাত হাজার টাকা প্রদান করার কথা ব্যাক্ত করেন।
উক্ত গাছ বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ সোহাগ আহম্মেদ, বগুড়া জেলা শাখার শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন, যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জনি আহম্মেদ, ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলীসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে সকল নেতাকর্মীদের বক্তব্যে শেষে এলাকাবাসীর মাঝে প্রায় এক হাজার গাছ বিতরন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher