রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় বন্ধক জমির টাকা নিয়ে প্রতারনা; ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধি   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
170 বার পঠিত
বগুড়ায় বন্ধক জমির টাকা নিয়ে প্রতারনা; ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জে ৬ শতক জমি এগ্রিমেন্ট (বন্ধক) রেখে প্রায় ২৪ লাখ টাকা নিয়ে ১০ বছর মেয়াদ শর্তে টাকা নিয়ে প্রতারনা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মৃত মোবারক আলীর পুত্র শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ভুক্তভোগী শফিকুল ইসলাম সান্তু।

বুধবার দুপুর ১২টায় তিনি গুজিয়া বন্দরে অবস্থিত সান্তু এয়ার ইন্টারন্যাশনাল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।


এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার প্রতিবেশী শিবগঞ্জ সদর ইউনিয়নের নয়আনা মাঝপাড়া গ্রামের মৃত কাদের এর পুত্র ইমদাদুল হক। সে গুজিয়া বন্দরে আমার নিকট সাড়ে ৯লাখ টাকা চুক্তি মোতাবেক তার ৩ শতক জমি বন্ধক রাখেন। একই সাথে পাশে আরেকটি ৩ শতকের প্লট সে আমার স্ত্রী সুলতানা রাজিয়ার নিকট বন্ধক রেখে ১৫ লাখ টাকা নগদ গ্রহণ করেন। ইমদাদুল হক এ দুই জায়গা ১০ বছর মেয়াদে প্রায় ২৪ লাখ টাকা বুঝিয়ে নিয়ে গত ১/১১/২৩ ইং সালে ষ্ট্যাম্পে লিখিবদ্ধ ভাবে রেজিষ্ট্রেশন করে দেন।

চুক্তিনামায় উল্লেখ থাকে যে, জমির মালিক ইমদাদুল হক ১০ বছর মেয়াদে বন্ধককৃত জমি কখনো বিক্রি করতে চাইলে বাজার মূল্যে আমার কাছেই বিক্রি করতে হবে। এরই ধারাবাহিকতায় হঠাৎ আমি জানতে পারি আমার নিকট বন্ধক রাখা জমির মালিক ইমদাদুল হক উল্লেখ্য ৬ শতক জমির ৩ শতক গোপনে বিক্রি করেছে। আমার টাকা আমাকে বুঝিয়ে না দিয়ে প্রতারক ইমদাদুল হক আমার বসবাস করা জমি গোপনে কৌশলে পাশের এনায়েতপুর গ্রামের আব্দুর রশীদের পুত্র আবু সাইমের কাছে বিক্রি করে আমার সাথে প্রতারনা করেছে। শুধু প্রতারনায় নয় তারা গত ৪/১০/২৪ইং তারিখে বন্ধককৃত জমি তাদের দখলে নিতে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। যা এ-সংক্রান্ত শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমান মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।


প্রতারক ইমদাদুল হক আমার টাকা ফেরত না দিয়ে ওই এগ্রিমেন্টের জমি বারবার দখলের চেষ্টা ও আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।


Facebook Comments Box

Posted ৫:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!