শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
140 বার পঠিত
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বগুড়া সদর, ধুনট, শাজাহানপুর ও কাহালু উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ বৃহস্পতিবার প্রতিবন্ধী, ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ৬ ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করেন।


‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় এসব রোগীদের চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়।

কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির বাইরেও অসহায় মানুষের পাশে রয়েছেন। তিনি ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনের মাধ্যমে সারাদেশে দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে সহায়তার উদ্যোগ নিয়েছেন।


তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে আজ জেলার বিভিন্ন উপজেলায় সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জিয়া পরিবারের কল্যাণ কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

এ সময় ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, বিএনপি নেতা আনোয়ার হোসেন জুয়েল, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, অ্যাডভোকেট কামাল হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!